নগরীতে বিভিন্ন অপরাধে ৭ জনকে সংক্ষিপ্ত আদালতের সাজা নগরীতে বিভিন্ন অপরাধে ৭ জনকে সংক্ষিপ্ত আদালতের সাজা - ajkerparibartan.com
নগরীতে বিভিন্ন অপরাধে ৭ জনকে সংক্ষিপ্ত আদালতের সাজা

4:30 pm , January 20, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ও মোবাইল চুরির অভিযোগে ৭জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। বরিশালের  অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ মঙ্গলবার বিকেলে এ সাজা প্রদান করেন।
আদালতের নাজির কামরুল ইসলাম আজকের পরিবর্তনকে জানান-২৯ নং ওয়ার্ডের দক্ষিণ বাগিয়া বড় বাড়ির মো: আনোয়ার হোসেনকে ৫ গ্রাম গাঁজা রাখার অপরাধে ছয়মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিএম কলেজ  গলির  রেজাউল করিম কে একই সাজা প্রদান করা হয়েছে। নবগ্রাম সড়কের শরীফ মঞ্জিলের রবিউল ইসলাম মাঝিকে ইয়াবা রাখার দায়ে এক বছরের কারাদ- ও ২০০০ টাকা জরিমানা করা হয়। ইসলামপাড়ার কামাল হাওলাদারকে ইয়াবা মামলায় এক বছরের সাজা ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫নং ওয়ার্ডের  মোহাম্মদ মালেক তালুকদার কে  ছয়মাসের সাজা প্রদান করা হয়েছে। চরমোনাই বুখাই নগরের রাসেল বিশ্বাসকে ১২ গ্রাম গাঁজা রাখার অপরাধে ছয়মাসের সাজা প্রদান করা হয়েছে।  একই সঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হয়। রাখাল বাবুর পুকুর পাড়ে মোবাইল  ছিনতাই এর অভিযোগে সুমন হাওলাদারকে ছয়মাসের সাজা প্রদান করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT