3:42 pm , January 13, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন বলেছেন, সাধারণ মানুষের আস্থা অর্জনই গণঅধিকার পরিষদের মূল শক্তি। তিনি সবাইকে ধৈর্য ধারণ করে ধারাবাহিকভাবে মানুষের দ্বারে দ্বারে গণঅধিকার পরিষদের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদ মনোনীত এই প্রার্থী বলেন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল মন্ত্র। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
এইচ এম ফারদিন ইয়ামিন সম্পর্কে জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, তিনি একজন সৎ, পরিশ্রমী ও দূরদর্শী মানুষ। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে প্রবাসে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। আমরা বিশ্বাস করি, সেই অভিজ্ঞতা ও মেধা কাজে লাগিয়ে বাবুগঞ্জ ও মুলাদীতে তিনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবেন।
