3:20 pm , December 17, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিজয় র্যালি সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল মহানগর বিএনপি। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় উক্ত বিজয় র্যালির নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু,সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকরা।
