আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না: আইন উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না: আইন উপদেষ্টা - ajkerparibartan.com
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না: আইন উপদেষ্টা

4:20 pm , October 1, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংগঠন হিসেবে দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই।
আসিফ নজরুল বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করছেন।
অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে অশান্ত করতে যারা তৎপর, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT