ঝালকাঠিতে ১ হাজার ইয়াবাসহ কলেজ ছাত্র আটক ঝালকাঠিতে ১ হাজার ইয়াবাসহ কলেজ ছাত্র আটক - ajkerparibartan.com
ঝালকাঠিতে ১ হাজার ইয়াবাসহ কলেজ ছাত্র আটক

3:14 pm , December 25, 2019

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির মনোহারী পট্টি থেকে কলেজ ছাত্রের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় শহরের মনোহারী পট্টির লাকী আয়রন ষ্টোর থেকে ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। আটক কলেজ ছাত্র ও ঐ দোকানের কর্মচারী রিয়াদ হোসেন (১৯) বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের মিজানুর রহমানের পুত্র। ঝালকাঠি সরকারী কলেজে লেখাপড়ার পাশাপাশি রিয়াদ দোকানের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠি ডিবির ওসি ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পরিদর্শক এনামুল হোসেন, এসআই মফিজুল, এএসআই শিমুল শহরের মনোহারী পট্টির লাকী আয়রন ষ্টোরে অভিযান চালিয়ে রিয়াদকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে দোকান থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT