লালমোহনে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার লালমোহনে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার - ajkerparibartan.com
লালমোহনে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

3:27 pm , February 15, 2026

লালমোহন প্রতিবেদক ॥
ভোলার লালমোহনে খেলতে গিয়ে নয় বছরের শিশু প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মেমরাজ নাঈম (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনায় ঘটে। অভিযুক্ত মেমরাজ নাঈম ওই একই গ্রামের হেলালুর রহমান ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক শিক্ষকতা করতো বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুর বড় বোন অভিযোগ করে বলেন, চড়–ইভাতি খাওয়ার উদ্দেশ্যে লাকড়ি কুড়াতে সকাল ৯টার দিকে আমার ছোট বোন (ভুক্তভোগী) ও বড় বোনের ছেলে মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়েছিল। এসময় নিজ বাড়ি থেকে প্রতিবেশী নাঈম এসে তাদেরকে ধমক দেয় এবং বলে তোমরা এখানে কী করো? পরে নাঈম তাদের দুজনকে ডেকে তার কাছে নেয় এবং নাঈম আমার বোনকে ধর্ষণ করে চলে যায়।  বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পরবর্তীতে আমার বোন আর ভাগিনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে বোন আমাকে বলে- বুবু আমি শেষ। পরবর্তীতে দেখি তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। বিষয়টি জানাজানি হলে অন্যান্যরা এগিয়ে আসে। তাকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চরফ্যাশন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মাখলুকুর রহমান বলেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত। ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষে নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
এবিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করেনি। ভুক্তভোগীর সাথে আরেকটি শিশু ছিল এবং শিশুকে ছবি দেখানোর পর সে অভিযুক্ত নাঈমকে চিহ্নিত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে আমরা ছায়া তদন্ত করছি এবং অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT