3:34 pm , February 11, 2026
বিশেষ প্রতিবেদক ॥
বরিশাল সদর আসনে ইতিহাস ধারাবাহিক থাকবে নাকি ইতিহাসের পাতা উল্টোবে এটা এখন টক অব দ্য সিটি হয়ে উঠেছে। এখানকার ভোটারদের ঘুম হারাম। হোটেল রেস্তোরা থেকে শুরু করে পানের দোকান পর্যন্ত মানুষ সংখ্যা এক থেকে দুই হতেই শুরু হচ্ছে ভোটের কথন। ভোটারদের চিন্তা হলো আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে কিংবা জামায়াতের ভোটের কি হবে ইত্যাদি ইত্যাদি। সবাই মনে মনে যাকে সমর্থন করছেন তাকে বিজয়ী করার যুক্তি পকেটে ভরে রেখেছেন।
কিন্তু বিষয়টা হচ্ছে এই আসনটি হচ্ছে বরিশালের প্রানকেন্দ্র। সংগত কারনেই এখানকার ভোটের সিদ্ধান্তটা ভোটাররা ভেবে চিনতে নিচ্ছে। শেষ পর্যন্ত বিজয়ের লড়াইটা দ্বিমুখী হবার সম্ভাবনাই বেশি দেখা দিচ্ছে।
বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৫ আসনে এবার মোট প্রার্থি ৬ জন। এখানে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৩০৩ জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থিরা হলেন : মোঃ মজিবর রহমান সরোয়ার, মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম, মনিষা চক্রবর্তি, আখতার রহমান, আব্দুল হান্নান সিকদার এবং মোঃ সাইদুর রহমান। তবে নির্বাচনী মূল লড়াই হতে পারে বিএনিপির মজিবর রহমান সরোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুফতি সৈয়দ ফয়জুল করিমের মধ্যে। এখানে মোট কেন্দ্র ১৭৬টি যারমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৩টি (৪৭%)।
তবে ঝুঁকিটা ভোটের সময় নিয়ে যতোটা ভাবা হচ্ছে তার চেয়ে বেশি ভাবা হচ্ছে ভোটের পরের সময় নিয়ে। বিজয়ী ও বিজিতরা পরিস্থিতি কতোটা সামলাতে পারবে তা নিয়েও আলোচনা হচ্ছে। সর্বসাকুল্যে বলা যায় ট্রামকার্ড এবারে অন্তত ভোটারদের হাতে। কোন জরিপে কাজ হচ্ছে বলে মনে হয় না। ফলাফল নির্ধারনে সবশেষ জরিপের ফলাফল বলছে “ ভোটার ফাস্ট”।
