3:55 pm , January 31, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
চন্দ্রমোহন ইউনিয়নে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা মনীষা চক্রবর্ত্তী গণসংযোগ করেন। গতকাল (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় নেহালগঞ্জ ফেরিঘাট থেকে চন্দ্রমোহন ইউনিয়নে মই মার্কার গণসংযোগ শুরু করেন ডাঃ মনীষা চক্রবর্তীর। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বীর মুক্তিযোদ্ধা মকবুল আহমেদ আকন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, সমর্থক মেহেদী হাছানসহ বাসদ ও যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ। এসময় তারা চন্দ্রমোহন বাজার, টুমচর বাজার, ও ৪টি ওয়ার্ডের আবাসিক এলাকায় গণসংযোগ ও দুটি উঠান বৈঠক করেন।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ১১ দিন। বিভিন্ন প্রার্থী এখন বিভিন্ন প্রলোভন দেখাবে ভোট হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষের কাছে আহবান থাকবে ভোট দেয়ার ক্ষেত্রে যোগ্যতা হিসেবে যারা বরিশালের শ্রমজীবী মানুষের বিপদে পাশে ছিলো তাদেরকে বেছে নেয়ার জন্য। এসময়ে নেতৃবৃন্দ বলেন, অনেক প্রার্থী ইতিমধ্যে বাসদ মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা দেখে শ্রমিকদের হুমকি দিয়ে আসছে। আমরা শ্রমিকদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। একই সাথে শ্রমিকদের প্রতি আমাদের আহবান থাকবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নিতে হবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সমস্ত প্রতিকূলতা মোকাবিলা করত হবে।
এসময়ে নেতৃবৃন্দ আরো বলেন, বরিশালের মানুষ এখন আর গতানুগতিক লুটপাট-দুর্নীতির রাজনীতি দেখতে চায় না। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ডা. মনীষা চক্রবর্তীকে মই মার্কায় ভোট দিয়ে বিজয় করে বরিশালের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগে দেয়ার জন্য নেতৃবৃন্দ জনগণের প্রতি আহবান জানান।
