অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই -আবদুল জব্বার অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই -আবদুল জব্বার - ajkerparibartan.com
অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই -আবদুল জব্বার

3:54 pm , January 31, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসী দীর্ঘদিন ধরে অবহেলা, চাঁদাবাজি ও দখলবাজির শিকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই এলাকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করে অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আদর্শনগর ও আন্ধারমানিক ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে তিনি আদর্শনগর ইউনিয়নে সাধারণ ভোটারদের নিয়ে বেপারি বাড়িতে উঠান বৈঠকে ও পরে আন্ধার মানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাহান মাষ্টার বাড়িতে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠকে এবং রাতে একই ইউনিয়নের সরদার বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও আন্ধারমানিক ও আদর্শ নগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রচারণাকালে তিনি ভোটারদের খোঁজখবর নেন, এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সভাপতি মোঃ আবু সাঈদ মুসা, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য সগির বিন সাঈদ, বরিশাল মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ শামীম কবির, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন , থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান , শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজীরহাট থানা সভাপতি মাওলানা রুহুল আমিন, আন্ধারমানিক ইউনিয়ন জামায়াতের আমীর শহীদুল ইসলাম প্রমুখ।
পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় মুরব্বি, যুবক, শ্রমজীবী মানুষ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT