ফিল্ড পাচ্ছি, তবে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না -হাবিবা কিবরিয়া ফিল্ড পাচ্ছি, তবে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না -হাবিবা কিবরিয়া - ajkerparibartan.com
ফিল্ড পাচ্ছি, তবে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না -হাবিবা কিবরিয়া

3:38 pm , January 31, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ মিললেও এখনো সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।
শনিবার বরিশাল-৩ সংসদীয় আসনের মুলাদী উপজেলার কাজিরহাট ইউনিয়নে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাবিবা কিবরিয়া বলেন, আমরা মাঠে নামতে পারছি, মানুষের কাছে যেতে পারছি এটা সত্য। কিন্তু নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সমান সুযোগ না থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
গণসংযোগকালে হাবিবা কিবরিয়া দাবি করেন, লাঙ্গল প্রতীক বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষের কাছে শান্তি ও উন্নয়নের প্রতীক। অতীতে এখানে সব রাজনৈতিক দলের সহাবস্থান ছিল। সে কারণেই জনগণ ভালোবাসা ও আস্থার সঙ্গে আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT