বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকে নিরাপদ থাকবে : নয়ন বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকে নিরাপদ থাকবে : নয়ন - ajkerparibartan.com
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকে নিরাপদ থাকবে : নয়ন

3:36 pm , January 31, 2026

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন প্রতিবেদক ॥
ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে বিএনপি মনোনিত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে  গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আশা আকাঙ্খা পূরণ করবে। খেটে খাওয়া  মেহনতী  মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করবে। বিএনপি প্রত্যেক শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা প্রদান করবে। বিএনপি  ক্ষমতায় এলে আলেম-ওলামাসহ প্রত্যেকে নিরাপদে থাকবে।  আমরা দেখেছি গত ১৭ বছর আলেম ওলামারা নিরাপদে ওয়াজ মাহফিল করতে পারেনি। মাইক কেড়ে নেয়া হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে দেশের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছে। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে মিড ডে মিলের পাশাপাশি শিক্ষার্থীদের বাবার নামের পাশে মায়ের নাম লেখার প্রচলন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার মিড ডে মিল প্রকল্পটি বাতিল করে দিয়েছিল। শনিবার বিকেলে চরফ্যাসন উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌমহনী বাজারে এক পথসভায় নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেছেন।
এসময় উপজেলা ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন  ওয়ার্ডের বিএনপির  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT