১৭ বছরে দেশ থেকে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে : মেজর হাফিজ ১৭ বছরে দেশ থেকে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে : মেজর হাফিজ - ajkerparibartan.com
১৭ বছরে দেশ থেকে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে : মেজর হাফিজ

4:25 pm , January 30, 2026

লালমোহন প্রতিবেদক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্র্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, হাসিনা সরকার প্রহসনের নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে ১৭ বছরে দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। তাদের লুটপাট আর দুর্নীতির কারণে দেশটা অনেক পিছিয়ে পড়েছে। ১২ ফেব্রুয়ারি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে।  বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার রাতে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট বাজারে বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, ইসলামের নামে কেউ যেন কাউকে ঠকাতে না পারে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। লালমোহন-তজুমদ্দিনে কোন অপকর্ম হতে দেব না। সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনারা আমার কাছ থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আমি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবো। আওয়ামী লীগের নেত্রী ভারতে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামীলীগের উচিত ভারতের প্রত্যেকটি রাজ্যে অফিস খোলা এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে থাকা। আওয়ামী লীগ দেশের জন্য কিছুই করেনি, শুধু নিজেদের ভাগ্য গড়েছে। কেউ এসব ব্যাপারে প্রতিবাদ করলে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আয়না ঘর বানিয়ে সেখান থেকে গভীর রাতে নদীর পাড়ে নিয়ে গুলি করে হত্যা করতো।
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা শাহিন আকতার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT