4:10 pm , April 19, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে অগ্নিকা-ে ভস্মীভূত রিনা বেগমের বসতঘর পরিদর্শন করে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এসময় তিি রিনা বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিএনপি সবসময়ই জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গনি, সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা কবির, সদস্য সচিব কালাম হোসেন তালুকদার এবং ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাবু হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
