চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার - ajkerparibartan.com
চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

4:09 pm , April 19, 2026

মাদারীপুরে কোতয়ালী পুলিশের সফল অভিযান

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল মাদারীপুর থেকে উদ্ধার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। জানা গেছে জেলার চর মুগারিয়া ইউনিয়নের খাগরি গ্রাম থেকে এই তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বরিশাল মডেল থানা পুলিশের সাত সদস্যের একটি টিম এই উদ্ধার কাজে অংশে নেয়। এতে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর নাহিদ ইসলাম। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মডেল থানা পুলিশের চৌকস এই টিমের সদস্যরা দুঃসাহসিক ভূমিকা পালন করছেন এই মোটরসাইকেল উদ্ধার করতে তারা মাদারীপুরের প্রত্যন্ত গ্রামে ঝুকিপূর্ণ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তিনটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো বিভিন্ন সময় বরিশাল থেকে চুরি হয়েছিল।
এসময় ওসি মামুন আরো জানান, তারা ১৯ এপ্রিল বিকালে বরিশাল নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া আরো একটি মোটরসাইকেল ও তার বাহককে আটক করেছে। এই মোটরসাইকেলটিতে তিনজনের একটি দল ছিনতাই চেষ্টারত অবস্থায় পুলিশের সামনে পড়ে। পুলিশ ধাওয়া দিলে দুজন পালিয়ে যায় এবং একজন সোহাগ (২২/২৫) আটক হয়েছে। আটক হওয়া সোহাগের বাড়ি পিরোজপুর বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT