4:08 pm , April 19, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও হত্যা মামলার আসামি রিয়াজ উদ্দিন খান ওরফে মিল্টনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে চিকিৎসার জন্য বরিশাল জেল সুপার কে নির্দেশ প্রদান করা হয়েছে। রোববার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম রাসেল ওই নির্দেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার সহকারী জিআরও এমদাদ হোসেন। তিনি জানান-দুপুরে মিল্টনকে আদালতে হাজির না করা হলেও তার প্রয়োজনীয় কাগজপত্র কাউনিয়া থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় মিল্টন অসুস্থ আদালতে জানানো হলে আদালতের বিচারক সিরাজুল ইসলাম রাসেল ভিডিও কলে মিল্টন অসুস্থ কিনা দেখেন। মিল্টন অসুস্থ নিশ্চিত হবার পর আদালতের বিচারক বরিশাল জেল সুপার কে চিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য ১৮ এপ্রিল দুপুরে কাউনিয়া থানার সামনে হত্যা মামলার আসামি মিল্টনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর কাউনিয়া পুলিশ নিজ বাড়ি থেকে মিল্টন কে গ্রেফতার করে। রোববার দুপুরে আদালতে হাজির না করে অসুস্থতার কাগজপত্র আদালতে জমা দেওয়ার পর আদালতের বিচারক ভিডিও কলে দেখে নিশ্চিত হন মিল্টন অসুস্থ। পরে তিনি এক আদেশে মিল্টনকে চিকিৎসার জন্য জেল সুপারকে নির্দেশ এবং কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
