4:21 pm , April 12, 2026
কবি সেলিম আহম্মেদ
সংস্কৃতির এমনি ধারা
অবিরত চলবে
বোশেখ এলে বাঙ্গালিরা
তোমার কথা বলবে।
বর্ষবরণ স্বপ্ন আমার
মিষ্টি কথা কও
সর্বনাশা কালবৈশাখী
ঝড় থেকে বাঁচাও।
ক্ষণে ক্ষণে মনটি বলে
কখনো যাই ভুলে
শীত বষন্ত পার করে দিই
বোশেখ নাগাল পেলে।
বাংলা আমার জন্মভূনি
গর্বেতে বুক ভাসে
রাজা হয়ে বসলো কাঁধে বাংলা প্রতি শ্বাসে।
প্রকৃতির ঐ রূপের জাদু
পাগলপারা মনটি
বাংলা নব্বর্ষ গড়–ক
আমাদের এই দেশটি।
সারি সারি খুশির র?্যালী
আমিও তার পাশে
তালে তালে কদম বাড়াই
শান্তি মিলে শেষে।
বর্ষবরণ করে যাব
হৃদয় আমার হাসে
সংস্কৃতির পাগল যারা
খুশিতে মন ভাসে।
প্রতিবারে এসো তুমি
নতুন কিছু দাও
নইলে কেন বাসবো ভালো
একবার ফিরে চাও।
পান্তা ইলিশ ঘরে ঘরে
যাসনে তোরা ভুলে
হাতি বেটার সালামীটা
হুরে দেবো তুলে।
গরম নিয়ে উদয় হলে
গাছে লিচু আম
ক’দিন পরে কাঁঠাল আসে
আরো পাকে জাম।
সারাদেশের মেলা দেখে
প্রাণটি দিলো ভরে
নব্বর্ষের আমেজ পেয়ে
কেমনে থাকি ঘরে।
বরণ করে আনতে গিয়ে
করিসনে কার ক্ষতি
শোনো ওগো লক্ষ্মীসোনা
তুই যে সবার জ্ঞাতি।
মোবা- ০১৭২৫-১৭৫১২৬
