ভান্ডারিয়ায় সীমানা বিরোধে ফাঁকা গুলি ॥ পিস্তলের আঘাতে বৃদ্ধ আহত ভান্ডারিয়ায় সীমানা বিরোধে ফাঁকা গুলি ॥ পিস্তলের আঘাতে বৃদ্ধ আহত - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় সীমানা বিরোধে ফাঁকা গুলি ॥ পিস্তলের আঘাতে বৃদ্ধ আহত

4:22 pm , April 10, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়ার ধাওয়া গ্রামে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে ফাঁকা গুলি ছোড়া ও পিস্তলের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
আহত মো. আলমগীর হোসেন সরদার (৬৫) ধাওয়া গ্রামে মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার মৃত মোঃ আলী হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম সম্রাট কে একটি পিস্তলসহ গ্রেফতার করেছে ভা-ারিয়া থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে রফিকুল ইসলাম সম্রাট প্রতিবেশী আলমগীর সরদারের বাড়িতে যান। এ সময় জমির সীমানা নিয়ে উভয়ের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে আলমগীরের নাতি মো. তামীম সরদার (১৫) সম্রাটকে ধাক্কা দিলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে সম্রাট তার সঙ্গে থাকা পিস্তল বের করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির বিকট শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলমগীর সরদার তাকে থামানোর চেষ্টা করলে সম্রাট পিস্তলের বাট দিয়ে তার মাথার ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন।
ঘটনার এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে আলমগীর সরদার সম্রাটকে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সম্রাটকে আটক করে। স্বজনরা আহত আলমগীরকে উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের মেয়ে ফাতেমা আক্তার বাদী হয়ে ভা-ারিয়া থানায় সম্রাটকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।
ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ  দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রসহ আটক রফিকুল ইসলাম সম্রাটকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT