একুশে পদকপ্রাপ্ত গুণিজন নিখিল সেন’র ৭ম মৃত্যু বার্ষিকী আজ একুশে পদকপ্রাপ্ত গুণিজন নিখিল সেন’র ৭ম মৃত্যু বার্ষিকী আজ - ajkerparibartan.com
একুশে পদকপ্রাপ্ত গুণিজন নিখিল সেন’র ৭ম মৃত্যু বার্ষিকী আজ

4:29 pm , February 24, 2026

পরিবর্তন ডেস্ক ॥
একুশে পদকপ্রাপ্ত গুণিজন নিখিল সেন’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। তিনি ২০১৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন। নিখিল সেন একাধারে আবৃত্তিশিল্পী, নাট্য নির্দেশক, সংগঠক, সাংবাদিকতার সাথে নিজেকে সমৃক্ত রেখেছিলেন। তার কর্মক্ষেত্র ছিল উদীচী ও বরিশাল নাটক এবং শহীদ আব্দর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাব।তিনি ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশাল সদর উপজেলার কাশীপুরের কলসগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যতীশ চন্দ্র সেনগুপ্ত এবং মাতা ছিলেন সরোজিনী সেনগুপ্তা। পেশায় ছিলেন শিক্ষক এবং সাংবাদিক।১৯৫২ সালের জুলাই মাসে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি কাজ শুরু করেন ‘সংবাদ’ পত্রিকায়। এরপর বরিশালের পত্রিকা ‘লোকবাণী’ তে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ন্যাশনাল আওয়ামী পার্টির মুখপত্র ‘নতুন বাংলা’ ও কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘একতা’ য় কাজ করেন দীর্ঘদিন।রাজনৈতিক জীবনে তিনি কমিউনিস্ট পার্টির পতাকাতলে নিজেকে যুক্ত করেন। ১৯৫৩ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৫৩ সালে তৎকালীন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক, ১৯৫৫ সনে যুগ্ম সম্পাদক এবং ১৯৫৭ সালে সভাপতির দায়িত্ব পালন করেন।পঞ্চাশের দশকে শাসক গোষ্ঠির নিষ্পেষণে তিন বার কারাবরণ করতে হয়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে কয়েক মাস তাকে নজর বন্দি করে রাখা হয়।১৯৬৯ এর গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে শুরু করেন সকল প্রগতিশীল এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। জীবদ্দশায় তিনি অসংখ্য সম্মাননায় ভূষিত হন। সর্বশেষ তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার সকাল ৯টায় বরিশাল মহাশ্মশানে নিখিল সেনের সমাধিতে পুর্ষ্পাঘ অর্পন ও পারিবারিকভাবে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT