বাবুগঞ্জে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল বাবুগঞ্জে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল - ajkerparibartan.com
বাবুগঞ্জে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল

4:09 pm , December 29, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, পিপি আবুল কালাম আজাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স প্রমূখ।
সোমবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তার বিরুদ্ধে বিএনপি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
একই দিন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT