বরিশাল সিটি ক্লাবের নতুন কমিটি গঠন বরিশাল সিটি ক্লাবের নতুন কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল সিটি ক্লাবের নতুন কমিটি গঠন

3:48 pm , December 29, 2025

সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শফিউর রহমান
পরিবর্তন ডেস্ক ॥ সিটি ক্লাব বরিশালের নতুন বাজার ২০২৬-২০২৭ ইং মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আনিসুর রহমান (বাচ্চু), সাধারণ সম্পাদক শফিউর রহমান (জামাল) এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাকসুদ আলম বেগ (মাকসুদ)। নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বরিশাল সিটি ক্লাবের মাধ্যমে সমাজসেবা ও উন্নয়নমূলক সকল কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। পাশাপাশি সংগঠনের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT