কাউখালীতে নদী ভাঙনের কারণে আমরাজুড়ি ফেরি চলাচল ২দিন বন্ধ কাউখালীতে নদী ভাঙনের কারণে আমরাজুড়ি ফেরি চলাচল ২দিন বন্ধ - ajkerparibartan.com
কাউখালীতে নদী ভাঙনের কারণে আমরাজুড়ি ফেরি চলাচল ২দিন বন্ধ

3:47 pm , December 29, 2025

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের মুখে আমরাজুড়ি ফেরি চলাচল গত দুইদিন ধরে বন্ধ রয়েছে। রবিবার বিকাল থেকেই একের পর ভাঙন শুরু হয়েছে। কিছুতেই ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না।
নদী ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়া, পন্টুন ক্ষতিগ্রস্ত এবং আশেপাশের দোকান ও নদীর পাড়ের বহু গাছ, বাজার ও স্থাপনা বিলীন হয়ে গেছে।পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের যোগাযোগা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে মাটি সরে গিয়ে গাড়ি চলাচল ও লোকজন পারাপার বন্ধ রয়েছে।
ভাঙনের ফলে আমরাজুড়ি বাজার, দোকান, বাড়িঘর, মসজিদ ও কাউখালী-শেখেরহাট সংযোগ সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ফলে গ্যাংওয়ে নদীর ভাঙ্গনে ধেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে এই রুটে চলাচলকারী গড়িয়ার পাড়, বানারীপাড়া, পিরোজপুর, নেছারাবাদ, বরিশাল, কাউখালীর সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন রোধ করা সম্ভব।
ফেরীর ইজারাদার শাহিন জানান, নদী ভাঙনে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষ হলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে। আশা করি আগামী বুধবার বিকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT