বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র দাখিল বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র দাখিল - ajkerparibartan.com
বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র দাখিল

4:15 pm , December 28, 2025

বানারীপাড়া প্রতিবেদক ॥
বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।২৮ ডিসেম্বর,রবিবার, দুপুর ২ টায় তিনি বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।এ সময় বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বানারীপাড়া বাসষ্ট্যান্ড সড়কের দু’পাশে সারিবদ্দভাবে দাঁড়িয়ে সরফুদ্দিন আহমেদ সান্টু’কে শুভেচ্ছা জানান।
এর আগেও তিনি ২০০৮ ও ২০১৮ সালে এ আসন থেকে তিনি বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার এমপি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের দ্বারপ্রান্তে পৌছালেও বিভিন্ন ষড়যন্ত্র করে তৎকালীন স্বৈরশাসক তাকে পরাজিত ঘোষণা করে। ২০১৮ সালে আওয়ামীলীগ সরকারের পাতানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কর্তৃক ভোট কারচুপির অভিযীগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের দিন তিনি ভোট বর্জন করেছিলেন।এছাড়াও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় তিনি দলের সিদ্ধান্ত মেনে তৎকালীন তথাকথিত নির্বাচন বর্জন করেন। জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন পরে তিনি বানারীপাড়ায় আসলে আওয়ামীলীগ কর্তৃক তার গাড়ি বহরে হামলা হয়েছিল এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া পৌরসভার বাসস্ট্যান্ডে তিনি ও নেতাকর্মীরা আওয়ামীলীগ কর্তৃক হামলার শিকার হয়েছিলেন।মনোনয়নপত্র দাখিলের পরে তিনি জানান, নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হতে পারলে তিনি বানরীপাড়া উজিরপুরকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গঠন করবেন। সকলস্তরে দুর্নীতিমুক্ত করাই তার প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিবেন। জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসন নিয়ে প্রত্যাশা সম্পর্কে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া ও রিয়াজ আহমেদ মৃধা’র কাছে জানতে চাইলে তিনি জানান, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার গণমানুষের নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বিগত ১৭ বছর থেকে বিএনপির সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরো জানান বিএনপি থেকে বরিশাল-২ আসনে তাকে মনোনীত করায় বানারীপাড়া উপজেলার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দিত ও উল্লসিত।বানারীপাড়া থেকে রেকর্ড সংখ্যক ভোটে সরফুদ্দিন আহমেদ সান্টু’কে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র নিকট নির্বাচনের পরে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,তিনি যদি এমপি হতে পারেন তাহলে তিনি জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন।তিনি আরো জানান এমপি হলে বানারীপাড়া উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সন্ধ্যা নদীর উপর ব্রিজ নির্মাণ করে সন্ধ্যা নদীর পশ্চিম তীরের পাঁচটি ইউনিয়নসহ অন্যান্য উপজেলা থেকে আগত ওই পথ ব্যবহারকারী মানুষের কষ্ট লাগবে যথাসাধ্য চেষ্টা করবেন।এছাড়াও শিক্ষা ও চিকিৎসাখাত সহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে বানারীপাড়া ও উজিরপুরের মানুষের পাশে থেকে ভূমিকা রাখার প্রত্যয় ও ব্যাক্ত করেন তিনি। আরো জানান সাধারণ জনগনের পাশে থেকে কাজ করার জন্যই ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছি।সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু মনোনয়নপত্র দাখিল করার সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম ছাড়া ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহে আলম মিঞা , সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা,সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুর খান, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবুর খান ও কাজী বসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মল্লিক,জাহিদুল হক জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি মো: ইমরান হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন,ফারুক হোসেন মল্লিক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি সাব্বির হোসেন সুমন,সাধারণ সম্পাদক মিজান ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাংবাদিক সাইদুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ হাওলাদার, সাধারন সম্পাদক সোহাগ হাওলাদার প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT