বরিশালের দুটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম বরিশালের দুটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম - ajkerparibartan.com
বরিশালের দুটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

4:13 pm , December 28, 2025

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর-৫ ও ৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। রবিবার  বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়। এ সময় মুফতি ফয়জুল করিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT