4:08 pm , December 28, 2025
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলা ৭ নং চরকাউয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং তারেক রহমানের বাংলাদেশে সফল প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ারু হক তারিন, চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মানিক, বরিশাল জেলা শ্রমিক দলের সিনিয়রি সহ-সভাপতি আখতারুজ্জামান সাব্বির, বরিশাল জেলা শ্রমিক দলের সহ-সভাপতি এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান চুন্নু। সভায় সভাপতিত্ব করেন চর কাউয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার।
