পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিল পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিল - ajkerparibartan.com
পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিল

3:21 pm , December 28, 2025

ভা-ারিয়া প্রতিবেদক ॥
পিরোজপুর-২ (ভা-ারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আহম্মদ সোহেল মনজুর সুমন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, ভা-ারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার রক্ষার জন্য আমরা কাজ করবো। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে দেশের মানুষ আবারও স্বাধীনভাবে বাঁচার পথ খুঁজে পাবে।
তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নে কাজ করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT