3:19 pm , December 28, 2025
কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। রবিবার সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার চাঁদরে ঢেকে ছিল সারাদিন। রাতে বৃষ্টির মত কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরো বেড়ে গেছে। এদিকে শীতার্ত মানুষের জন্য এখনও কোন সরকারি ও বেসরকারী কেউ শীতবস্ত্র বিতরণ করেনি। ফলে শীতার্ত মানুষ দারুণ কষ্টে জীবন যাপন করছে। কোথাও কোথাও আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে। অনেকেই আবার শ্রম না দেয়ায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে চাপের সম্মুখীন হয়ে পড়েছেন। শীতে সবচেয়ে বেশি শিশু ও বৃদ্ধরা কষ্টে রয়েছে। সর্দি, শ্বাস-কাশ ও ঠান্ডাজনিতে রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উপজেলার ফুটপাতের দোকান সহ বিভিন্ন স্থানে গরম কাপড় কেনার জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছে।
