3:55 pm , December 27, 2025
আফজাল হোসেন, ভোলা প্রতিবেদক ॥
ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয়, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি।
গতকাল শনিবার দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি খুবই উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্বের পেছনে কয়েকটি কারণ রয়েছে। এরমধ্যে একটি হলো ১৫ বছরে সত্যিকার অর্থে কোন নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সবশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সালে। ২০০৮ সালের পরে আর কোন নির্বাচন হয়নি।এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
