ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

2:57 pm , December 9, 2025

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধে কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একই স্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদক পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: কামরুজ্জামান মানিক, সরকারি কলেজের বাংলা প্রভাষক মিস যারা বিনতে তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, পরিদর্শক (তদন্ত) রন্তেশ্বর কুমার ম-ল, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, মজিদা বেগম মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জ্যোতি রায়, ভা-ারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসির মুন্সী, শিক্ষার্থী অনিরুদ্ধ মজুমদার, মরিয়ম আক্তার মিম, মোসাম্মৎ মিম আক্তার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT