3:11 pm , December 8, 2025
এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মানহীন ও খাবারে বিষাক্ত রং মেশানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
এ সময় চৌমাথা এলাকায় ‘অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভা-ার’ নামের একটি কারাখানায় মানহীন ও বিষাক্ত রং মিশিয়ে মিষ্টি তৈরি করায় প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নগরীর ৬ নং ওয়ার্ডস্থ নিউ সদর রোড এলাকার ‘মারুফ সুপার স্পেশাল’ নামে একটি আইসক্রিম কারাখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ওই কারখানা দুটিতে গোপন নজরদারি অব্যাহত রেখে ক্রেতার ছদ্দবেশ ধারণ করে পন্য ক্রয় করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খাবারের নি¤œমান ও কাপরের রং মেশানোর বষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হয়।
