3:06 pm , December 8, 2025
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ইলিশা নদীতে শুক্রবার রাতে জাল ফেলতে গিয়ে হাফেজ ভূঁইয়ার ছেলে হোসেন ভূঁইয়া(২৭) নিখোঁজ হয়। নিখোঁজ হোসেনের চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, হোসেন শুক্রবার রাতে একটি ছোট ডিঙি নৌকা নিয়ে একা বাহাদুরপুর রাস্তার মাথার এলাকায় ইলিশা নদীতে ইলিশ ধরার জাল ফেলে। বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ জানান, হোসেনের নৌকাটি চর গোফালপুর ইউনিয়নের মোস্তফা বাজার এলাকার নদীতে (এক অংশ ভাঙ্গা) ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তবে হোসেনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। খোজাখোজি অব্যাহত আছে।
