নেছারাবাদে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১ নেছারাবাদে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১ - ajkerparibartan.com
নেছারাবাদে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১

2:52 pm , December 8, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদ উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিল্টন ঢালী (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের মধ্য করফা ঠাকুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজেদের জমি থেকে গাছ কাটার সময় একটি গাছ অনুপ ঢালীর গাছের একটি ডালের  ওপর পড়ে। সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অনুপ ঢালী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দরজার লাঠি দিয়ে মিল্টনের মাথায় আঘাত করে। এতে মিল্টনের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্থানীয়রা মিল্টন ঢালীকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মিল্টন ঢালী জানান, মাথায় আঘাত লাগার পর অজ্ঞান হয়ে যাই। পরে দেখি হাসপাতালে শুয়ে আছি।”
আহতের ভাই উজ্জ্বল ঢালী জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, শুধু মিল্টন নয়, তাকে ও মনোয়ার খানকে বাধা দিতে গেলে অনুপ ঢালী এবং তার সহযোগীরা এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।
ইউপি সদস্য বিধান বলেন, “আমি যতদূর জেনেছি দোষটা অনুপ ঢালীর। এভাবে একজন মানুষ আরেকজনকে মারতে পারে না।”
পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT