3:32 pm , December 7, 2025
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া পৌরসভার উদ্যোগে ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং করমেলার আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে পৌরসাভার অস্থায়ী কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হোল্ডিং কর পরিশোধ নাগরিক দায়িত্ব, যার মাধ্যমে শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়। নাগরিকদের সচেতনভাবে কর পরিশোধে অংশ নেওয়া উচিত। পৌরসভার নাগরিকরা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। আপনাদের দেওয়া করের মাধ্যমেই পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহেনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হাওলাদার, পৌরসভার নির্বাহী কর্মকতা আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলগীর হোসেন।
মেলায় করদাতারা সরাসরি কর পরিশোধের সুযোগ পান এবং কর বিষয়ে বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করেন। মেলা শেষে সচেতন নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়।
