কাউখালীর ইউএনও সজল মোল্লাকে বিদায়ী সংবর্ধনা কাউখালীর ইউএনও সজল মোল্লাকে বিদায়ী সংবর্ধনা - ajkerparibartan.com
কাউখালীর ইউএনও সজল মোল্লাকে বিদায়ী সংবর্ধনা

2:57 pm , December 3, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীর উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রাণী দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি  আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহ আলম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আরএসডিএম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT