কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ॥ পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ॥ পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক - ajkerparibartan.com
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ॥ পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

2:56 pm , December 3, 2025

কাউখালী প্রতিবেদক ॥ লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিনদফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বুধবার থেকে কাউখালী উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে বার্ষিক পরীক্ষা নিতে দেখা গেছে। কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা বলেন, শিক্ষকদের শাটডাউনের কারণে বাধ্য হয়ে একাই বার্ষিক পরীক্ষা নিচ্ছি।
অভিভাবক নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে এই ধরনের কর্মসূচি খুবই দু:খজনক।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা হচ্ছে কিনা তা দেখতে আমরা সকল স্কুল পরিদর্শন করছি।
উপজেলা নির্বাহী অফিসার, সজল মোল্লা জানান, বার্ষিক পরীক্ষায় কোন শিক্ষক যদি অসহযোগিতা করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT