সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে মূল্যায়ন পরীক্ষা সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে মূল্যায়ন পরীক্ষা - ajkerparibartan.com
সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে মূল্যায়ন পরীক্ষা

3:35 pm , December 2, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেছারাবাদ উপজেলায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ব্যাহত হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিমের দাবি-উপজেলার ১৬৯টি বিদ্যালয়েই পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে এবং কোথাও কোনো জটিলতা তৈরি হয়নি।
১১তম গ্রেডসহ তিনদফা দাবী বাস্তবায়নে  গত ৩০ নভেম্বর থেকে সারাদেশের ন্যায় নেছারাবাদেও পরীক্ষা বর্জন ও লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতেও এ কর্মসূচির কথা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় কয়েকটি বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়-পরীক্ষা নিতে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও প্রধান শিক্ষকরা। তবে অধিকাংশ সহকারী শিক্ষককে লাইব্রেরি বা আলাদা কক্ষে বসে থাকতে দেখা গেছে। তারা জানান, উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা-সমাবেশে আশ্বাস পাওয়া গেলেও ১৮ দিনে তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকার কারণে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
পরীক্ষা নিতে আসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বল বলেন, “প্রধান শিক্ষকের ফোন পেয়ে আমরা এসে পরীক্ষা নিচ্ছি। কিন্তু একজন শিক্ষকের কাজ কি আমাদের দিয়ে সম্ভব দাবি-দাওয়া থাকা স্বাভাবিক, তবে পরীক্ষার সময়ে কর্মবিরতি না করলেই ভালো হতো।”
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম খন্দকার বলেন, আমরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। সব বিদ্যালয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT