সাংগঠনিকভাবে ছাত্রদল সভাপতির পদ ফিরে পেলেন মিঠু সাংগঠনিকভাবে ছাত্রদল সভাপতির পদ ফিরে পেলেন মিঠু - ajkerparibartan.com
সাংগঠনিকভাবে ছাত্রদল সভাপতির পদ ফিরে পেলেন মিঠু

3:32 pm , December 2, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল জেলা শাখা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT