3:30 pm , December 2, 2025
বিশেষ প্রতিবেদক ॥ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ের ফুটবল টুর্ণামেন্ট বরিশাল পর্বের খেলা শুরু হয়েছে সোমবার।
বরিশালে কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ ফটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বরিশাল জেলার ১৬টি কলেজ এবারের টুর্ণামেন্টে অংশগ্রহন করছে। প্রথমদিনে শহিদ জিয়াউর রহমান কলেজ বনাম সরকারি হিজলা ডিগ্রী কলেজ টুর্ণামেন্টে অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম ও মাধ্যমিক উ উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর হোসাইন।
অতিরিক্তজেলা প্রশাসক-সার্বিক লুসিকান্ত হাজং’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
