4:01 pm , November 21, 2025
পরিবর্তন ডেস্ক ॥ ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। শুক্রবার বিকেলে পুটিয়াখালি ও গালুয়া বাজার এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফেরানো এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীলিপ মেম্বার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, শাহাদাৎ তালুকদার প্রমুখ।
