4:01 pm , November 21, 2025
বিশেষ প্রতিবেদক ॥ নরসিংদির মাধবদীর ভূমিকম্পে বরিশাল মহনগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। তবে প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন নদ-নদী ও পুকুরের পানিও উথলে ওঠে। আচমকা কাপনীতে সবাই আঁতকে ওঠেন। অনেকে দৌড়ে বাসা থেকে বের হয়ে বাইরে চলে আসেন। আবার অনেকে এ ভূমিকম্পের বিষয়টি টেরই পাননি। নিকটজনের কাছ থেকে ফোন পেয়ে অনেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে নানাজনে নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে আতঙ্কিত হবার কথা বললেও আবার অনেকে টের পাননি বলেও জানিয়েছে। তবে দক্ষিণাঞ্চলের জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
