চরফ্যাসনে সংবাদ সম্মেলনে জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি চরফ্যাসনে সংবাদ সম্মেলনে জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি - ajkerparibartan.com
চরফ্যাসনে সংবাদ সম্মেলনে জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি

3:28 pm , November 20, 2025

চরফ্যাসনপ্রতিবেদক ॥ চরফ্যাসনের দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের কয়েকজনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘জমি দখল’ সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন ও অসত্য দাবি করেছেন অভিযুক্তরা।
বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযুক্ত সিরাজ বেপারী, হারিছ বেপারী, রুবেল বেপারী ও আলিম হাওলাদার এরপক্ষে বাবুল  লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি  বিরুদ্ধে ‘ভূমিহীন কৃষকের শত একর জমি প্রভাবশালীদের দখলে ’ ধরনের শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।
এই সংক্রান্ত ঘটনায় আমরা জড়িত ছিলাম না। শত্রুতাবশত স্থানীয় কিছু লোক আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশে ভিত্তিহীন তথ্য দিয়েছে। প্রকৃতপক্ষে আমরা চর মনোহার এলাকায় ট্রাক্টর দিয়ে কৃষকদের জমি চাষ দিয়েছি।
সেখানে আমাদের এক শতাংশ জমিও নেই এবং কারও জমির ওপর কোনো দাবি বা মালিকানাও নেই। তবুও আমাদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এসময় তারা সত্যতা যাচাই করে এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT