বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর - ajkerparibartan.com
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর

3:27 pm , November 20, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবদুর রব খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের ঘটনায় মাওলানা মোঃ আবদুর রব খানের পুত্র এ্যাড. লুৎফর রহমান বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । অভিযুক্তরা হলেন- মৃত জয়দেব সাহার পুত্র  সুশান্ত সাহা, টিটু সাহা, শুভ সাহা,  স্ত্রী গীতা সাহা ও পুত্রবধূ নুপুর রানী দাস।
জমির মালিক মরহুম মাওলানা আবদুর রব খানের পুত্র  লুৎফর রহমান খান বলেন, তার পিতা ১৯৮৯ সালে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ২১ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করছেন। প্রতিবেশী জয়দেব সাহার পরিবারের সাথে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। গত ২০২৪ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের বসতবাড়ীর দক্ষিণ পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। তারপর  থেকেই জয়দেব সাহার পরিবার জমি নিয়ে তাদের সাথে অহেতুক ঝগড়া বিবাদ করে আসছে। এরই জের ধরে  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাঙচুর শুরু করে। এতে বাঁধা দিলে তার বাসার কাজের মহিলাকে বেধড়ক মারধর করে এবং তার শ্লীলতাহানি করে। এ সময় বাঁচার জন্য  তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন।
এ প্রসঙ্গে প্রতিপক্ষের  টিটু সাহা বলেন, লুৎফর রহমানরা আগে জোরপূর্বক ভান্ডারীওয়াল নির্মাণ করে তাদের জমি দখল করেছিল। তারা আদালতের রায়ে জমির দখল নিতে  সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, লুৎফর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT