জীবনের বাকি সময়টুকু দল ও জনসেবায় বিলিয়ে দিতে চাই: সান্টু জীবনের বাকি সময়টুকু দল ও জনসেবায় বিলিয়ে দিতে চাই: সান্টু - ajkerparibartan.com
জীবনের বাকি সময়টুকু দল ও জনসেবায় বিলিয়ে দিতে চাই: সান্টু

3:11 pm , November 7, 2025

সাইদুল ইসলাম, বানারীপাড়া প্রতিবেদক ॥ জীবনের বাকি সময়টুকু দল ও জনসেবায় বিলিয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বিকেল ৩টায়  বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে কোন সাধারণ মানুষের দরজায় যেতে হবে না। বরং নির্বাচিত হলে তিনিই দু:খ-দুর্দশা লাঘবে তিনিই সাধারন জনগনের দরজায় গিয়ে দাড়ানোর অঙ্গীকার করেন। আগামী সংসদ নির্বাচন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান। তিনি সভাস্থলে উপস্থিত হলে হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হন।এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুকে কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। সান্টু আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবাবের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান এই তৃতীয়বারের মতো আমাকে বরিশাল-২ আসনে বিএনপি থেকে প্রার্থী করেছেন।তারা যে  আমার উপর আস্থা রেখেছেন সেজন্য বরিশাল-২ আসনের সকল জনগনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই । উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান সালেহ প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, আহসান কবির নান্না হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, বশির কাজী, কাজী শাহিন, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক,জাহিদুল হক জাহাঙ্গীর,
পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, ফারুক হোসেন মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা,পৌর যুবদলের আহ্বায়ক কাইউম উদ্দিন ডালিম,উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,সদস্য সচিব তোফায়েল আহমেদ তপন,উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম, পৌর সভানেত্রী নয়ন বেগম।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT