বরিশাল-৩ আসনে যে অঙ্গিকার নিয়ে মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী বরিশাল-৩ আসনে যে অঙ্গিকার নিয়ে মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে যে অঙ্গিকার নিয়ে মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী

4:21 pm , November 6, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-০৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরিশাল-০৩ আমাদের অঙ্গীকার, আমাদের স্বপ্ন” এই প্রতিশ্রুতি নিয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই আমার লক্ষ্য। বাবুগঞ্জ-মুলাদীর মানুষ আমাকে ভালোবাসেন, আমিও তাঁদের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকাবাসীর উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব।
বাবুগঞ্জের কৃতি সন্তান ও জনপ্রিয় ইসলামী বক্তা উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলাম প্রচার ও মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করছেন। তিনি বরিশাল অঞ্চলে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং শিক্ষা বিস্তারে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় বরিশাল-০৩ আসনে দলটি শক্ত অবস্থান গড়ে তুলতে কাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT