ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গনসংযোগ ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গনসংযোগ - ajkerparibartan.com
ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গনসংযোগ

4:21 pm , November 6, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বরিশাল বিভাগের একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলসিটি) আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি ঝালকাঠি শহরের রোনালস রোডে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর বাসভবনে যান। এসময় ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা ।
সেখান থেকে এ্যাডভোকেট সৈয়দ হোসেনকে সাথে নিয়ে সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী ও বিএনপি নেতা ওয়ারেচ আলী খানের বাসভবনে গিয়ে তাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইলেন ভুট্টো নেছারাবাদ হযরত কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন। পাশাপাশি নলছিটিতে তার স্বামী প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর কবর জিয়ারত করেন। দিনজুড়ে তিনি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সমর্থন প্রার্থনা করেন।
এরপরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন,‘ আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমি আশা করি সকলকে নিয়ে এই আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমি কোন সন্ত্রাসী, চাঁদাবাজি করি না, কাউকে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করতেও দিব না।
ইলেন ভুট্টো বুধবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়া হায়দার স্বপন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও একই আসনে মনোনয়ন চাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জীবা আমিনা আল গাজীর ঢাকার বাসায় দেখা করে তাদের সমর্থন কামনা করে দোয়া চান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT