4:15 pm , October 29, 2025
গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদে জাহান আরা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে মঙ্গলবার রাতে জন্ম নেয় এক নবজাতক। যার রয়েছে দুটি মাথা। এই বিরল শিশুর জন্মে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। অনেকে একে অলৌকিক ঘটনা বললেও চিকিৎসকদের মতে এটি একটি জটিল জন্মগত ত্রুটি। চিকিৎসা বিজ্ঞানে যা পরিচিত ডাইসেফালিক প্যারাপাগাস সংযুক্ত যমজ নামে। হাসপাতাল সূত্রে জানা যায়, সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে জন্মের পরই দেখা যায়, তার রয়েছে দুটি পূর্ণাঙ্গ মাথা। রাত ১টার দিকে শিশুটি মারা যায়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, এটি একটি খুবই জটিল এবং বিরল অবস্থা। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠানোর জন্য বলা হলেও পরিবার অপারগতা প্রকাশ করে।
শিশুটির মা চৈতী মন্ডল কাউখালি উপজেলার রোঙ্গাকাঠি গ্রামের চিত্তরঞ্জন মন্ডলের মেয়ে। তার স্বামীর নাম লিমন। বাড়ি পটুয়াখালী।
চৈতীর চাচাতো বোন লিমা ম-ল জানান, রাত ৮টার দিকে অসুস্থ অবস্থায় চৈতীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মাথা জোড়া লাগানো একটি ছেলে শিশুর জন্ম হয়। রাত ২টার দিকে শিশুটি মারা যায়।
এ বিষয়ে ওই সিজারিয়ান অপারেশনের চিকিৎসক নরেশ চন্দ্র ম-ল বলেন, “রাত ৮টার দিকে শিশুটি জন্ম নেয়। দুটি মাথা জোড়া লাগানো ছাড়া বাকি অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। জন্মের পর শিশুটি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেছিল। আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তারা নেননি। মা বর্তমানে সুস্থ আছেন।
