3:46 pm , September 30, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কে জোরপূর্বক অপহরণ করায় দুজনকে নামধারী ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বিচারক মামলাটি আমলে নিয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছন। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে এ নির্দেশ দেন। মেহেন্দিগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের লাইজু বেগম বাদি হয়ে মঙ্গলবার ওই আদালতে মামলা করেন। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন: একই গ্রামের রাশিদুল ফকির, মোহাম্মদ ইব্রাহিম সহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
বাদি মামলায় উল্লেখ করেন-বাদির কন্যাকে কলেজে আসা-যাওয়ার পথে রাশেদুল ফকির প্রেমের প্রস্তাব দিতো। এতে বাদীর কন্যা রাজি না হলে ২০২৫ সালের ২৩ শে সেপ্টেম্বর সকাল সাতটায় কলেজে যাওয়ার পথে আসামিরা জোরপূর্বক মোটরসাইকেল উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি অজিবর রহমান।
