4:45 pm , July 24, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের প্রবীনতম ব্যক্তিত্ব ঝাউতলা প্রথমগলি নিবাসি বিএনপি নেতা কাজী বশির উদ্দীনের পিতা কাজী আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত ব্যাধিতে ভুগছিলেন। গতকাল দুপুর ১ টা ১০ মিনিটের সময় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তি জীবনে আব্দুস সামাদ একজন সদালাপি ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে ঝাউতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ এশা বরিশাল ল কলেজ সংলগ্ন স্থানীয় বায়তুন নূর জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ, এ্যাড. আলী হায়দার বাবুল, এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড. সাদিকুর রহমান লিংকন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু প্রমুখ। জানাজায় ইমামতি করেন ল কলেজ বায়তুন নূর জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা মোখলেছুর রহমান। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
এদিকে বিএনপি নেতা কাজী বশির উদ্দীনের পিতা কাজী আব্দুস সামাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহবায়ক ও মহানগর পিপি এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্য সচিব এ্যাড. আবুল কামলা আজাদ ইমন। শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
