শান্তি প্রিয় বরিশালে হঠাৎ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে একটি মহল শান্তি প্রিয় বরিশালে হঠাৎ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে একটি মহল - ajkerparibartan.com
শান্তি প্রিয় বরিশালে হঠাৎ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে একটি মহল

4:02 pm , April 17, 2025

ফেসবুকে ছড়ানো হচ্ছে গুজব ॥ না বুঝে শেয়ার করছে অনেকে

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন এর ৫৮ বর্গকিলোমিটার এলাকায় ইজিবাইক ও সিএনজির ভাড়া নির্ধারণ করে প্রচারণা চালাচ্ছে একটি মহল। তারা এজন্য  সিটি করপোরেশন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ভাড়া তালিকা ঝুলিয়ে প্রচার করছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে এ নিয়ে ইজিবাইক ও সিএনজি চালকদের সাথে যাত্রীদের বাকবিত-া শুরু হয়ে গেছে। যাত্রীদের দাবী ভাড়া নির্ধারণ করা হয়েছে বিসিসি থেকে। যদিও বিসিসি কর্তৃপক্ষ জানিয়েছেন তারা এখন পর্যন্ত এমন কোনো নোটিশ দেননি।
আবার দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় “চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতালের জন্য ব্যবসায়ীদের আন্দোলন” শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকে একটি মহল চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে হওয়ার ঘোষণা হয়েছে বলে প্রচারণা শুরু করেছে। যা সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলছে। অনেকেই না বুঝে ফেসবুকে এসব শেয়ার করছে। জেলা প্রশাসন থেকে এ জাতীয় সংবাদ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। একই ঘটনা ঘটেছে খেয়াঘাটগুলোর ইজারা বাতিল হওয়ার দাবী নিয়ে। এসবকিছুই বরিশালকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে আলোচনার বিষয় ফেসবুকের এসব অপপ্রচার। বরিশাল সিটি করপোরেশন এর আওতাধীন এলাকায় ইজিবাইক ও সিএনজি এর ভাড়া নির্ধারণ করে ফেসবুকে যে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে –
জেলখানা-লঞ্চঘাট ভাড়া ৫ টাকা, লঞ্চঘাট থেকে বেলস পার্ক ৫ টাকা, লঞ্চঘাট-মেডিকেল কলেজ ৫ টাকা, লঞ্চঘাট –রূপাতলী ১০ টাকা, রূপাতলী-নথুল্লাবাদ বাস টার্মিনাল ১০ টাকা, নথুল্লাবাদ-চকবাজার ৫ টাকা, চকবাজার-সদর রোড ৫ টাকা, সদর রোড-কাশিপুর ১০ টাকা, কাশিপুর-আমতলা ১০ টাকা, আমতলা- বান্দ রোড ৫ টাকা, বান্দ রোড থেকে বেলস পার্ক ৫ টাকা, বেলস পার্ক থেকে  মেডিকেল কলেজ ৫ টাকা,  মেডিকেল কলেজ থেকে রূপাতলী ৫ টাকা, সদর রোড থেকে লঞ্চঘাট ৫ টাকা, সদর রোড-রূপাতলী ১০ টাকা, সদর রোড -নথুল্লাবাদ ১০ টাকা, ভাটিখানা-জেলখানা মোড় ৫ টাকা, বেলতলা লঞ্চঘাট থেকে জেলখানা মোড় ১০ টাকা, বেলতলা-জেলখানা ৫ টাকা। অনেক স্থানে তাই ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের তর্কাতর্কি চলতে দেখা গেছে। বিশেষ করে সিএনজি চালকদের সাথেই এ নিয়ে তর্কাতর্কি বেশি দেখা গেছে। কারণ তারাই নগরীতে সর্বনি¤œ ভাড়া ১০ টাকা আদায় করছে।
ইজিবাইক চালকরা বলেন, আমরা ঐ তালিকা দেখেছি। তবে আমাদের ভাড়া আগে থেকেই ঐ তালিকানুযায়ী রয়েছে।
তবে বেশিরভাগ সিএনজি চালক এটা নিয়ে আপত্তি তুলে বলেন, এটি যদি সিটি করপোরেশন করে থাকে তাহলে তারাতো অবৈধ ইজিবাইকগুলোকে বৈধতা দিয়েছেন। তাছাড়া আমাদের চালকদের সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত বিসিসি নিতে পারে না বলেও জানান নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকার সিএনজি চালকদের অনেকে।এদিকে সাধারণ যাত্রীদের অনেকেই এই তালিকা সঠিক দাবী করে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন।
তবে সিটি করপোরেশনের এর প্রধান নির্বাহী কর্মকর্তা  রেজাউল বারী বলেন, আমরা এখন পর্যন্ত মহানগরীর সিএনজি ও ইজিবাইক নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি এবং এমন কোনো তালিকাও প্রকাশ করিনি। এটি যারা করছেন তারা আদতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন।
এদিকে বরিশাল বিভাগে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতালের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বরিশালের সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলন করার ঘোষণা দিয়েছেন। বরিশালবাসী ফেসবুকে এই হাসপাতালের প্রয়োজনীয়তা তুলে ধরে সরব হয়েছেন। ঠিক এমন সময় একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বরিশালের জন্য চীনের বিশেষায়িত হাসপাতালের ঘোষণা হয়ে গেছে বলে গুজব ছড়িয়ে দিচ্ছে। অনেকেই আবার না বুঝে ফেসবুকে শেয়ার দিচ্ছে। এটিকে বরিশালের দাবীর প্রতি অবজ্ঞা ও দমিয়ে দেয়ার একটি ষড়যন্ত্র বলে মনে করেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন। তিনি বলেন, ফেসবুকে এসব প্রপাগা-া চালিয়ে আমাদের ন্যায্য দাবীকে পথভ্রষ্ট করতে চাইছে একটি কুচক্রী মহল। এরা শান্তি প্রিয় বরিশালে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, বরিশালে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল আমাদেরও দাবী। এটি হলে খুবই ভালো হবে। আবার সিটি করপোরেশনের পরিবহন ভাড়ার তালিকাটিও দেখলাম, এটিও যৌক্তিক। কিন্তু এই যৌক্তিক দাবী সিটি করপোরেশন কর্তৃপক্ষের নামে চালিয়ে দেয়া অযৌক্তিক। এ ধরনের প্রচারণা বরিশালকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হতে পারে। বরিশালের মানুষকে তাই সচেতন থাকার আহ্বান জানিয়ে মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আরো বলেন, বরিশালের উন্নয়নে এবং নগরবাসীর সুবিধার জন্য যৌক্তিক সব দাবীতে মহানগর বিএনপিকে পাশে পাবেন জনগণ।
এদিকে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল এর বিষয় এখন পর্যন্ত কোনো বার্তা বরিশাল জেলা বা বিভাগীয় প্রশাসন পায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, চীনের অর্থায়ন বা অন্য যেকোনো খাত থেকে একটি বিশেষায়িত হাসপাতাল বরিশালের জন্য আনার সুপারিশ আমাদের আগে থেকেই করা হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ফেসবুকের সবকিছু গ্রহণ করার আগে সত্যতা যাচাইয়ের পরামর্শ দিয়ে রায়হান কাওছার আরো বলেন, যেকোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকে কঠোর হাতে দমন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT