4:31 pm , February 16, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল রোববার সকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদ্?যাপনে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক উপস্থিত সকলকে আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার তদারকি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিভিন্ন ধরনের অপরাধ রোধে সকলের সচেষ্ট থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজংয়ের সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
