4:23 pm , December 17, 2024
বরিশাল প্রেসক্লাবের নিরুত্তাপ নির্বাচনে একমাত্র চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্রেসক্লাব নির্বাচন নিয়ে এবার বড় কোন আলোচনা নেই। প্রার্থিতা প্রত্যাহার শেষে গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যে চূড়ান্ত প্রার্থি তালিকা পাওয়া গেছে। এতে কার্য নির্বাহী পরিষদের ১৭ টি পদের মধ্যে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৩ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন ২জন। প্রার্থী কম এবং অন্যান্য কারনে এবারেরর নির্বাচন নিয়ে আগ্রহ উত্তেজনা কিছুটা কম।
এবার বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২৬ এর জন্যে নির্বাচনে প্রার্থী হয়েছেন সভাপতি পদে প্রবীণ সাংবাদিক দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রাম পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আমিনুল ইসলাম খসরু, দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন। সহ সভাপতি দুটি পদে প্রার্থী হচ্ছেন মো. হুমায়ুন কবির, জিয়া উদ্দিন বাবু, জাকির হোসেন, সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আজকের বার্তা পত্রিকার সম্পাদক তরুণ সাংবাদিক সংগঠক কাজী আবদুল্লাহ আল রাসেল এবং প্রকাশক আবদুর রাজ্জাক এর পত্রিকা দৈনিক মতবাদ সম্পাদক বর্তমান প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। সহ সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এম লোকমান হোসেন এবং এম মোফাজ্জেল হোসেন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে সাগর বৈদ্য ও আরেফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে দেওয়ান মোহন এবং রুবেল খান।
এছাড়া ৭টি সদস্য পদে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন গোপাল সরকার, মো: গিয়াস উদ্দিন সুমন, কমল সেনগুপ্ত, পুলক চ্যাটার্জী, আবদুর রাজ্জাক ভুইয়া, সুমন চৌধুরী, মইনুল ইসলাম সবুজ, এম জহির, শাহীন হাসান। প্রেসক্লাবে মোট ভোটার সংখ্যা ৮১ জন। দুই জন কোষাধক্ষ পদে সুখেন্দু এদবর এবং পাঠাগার সম্পাদক পদে মো. নাসির উদ্দিন বিনা প্রতিদ্বিন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এবারে নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে এবার কোন পূর্নাঙ্গ প্রতিদ্বন্দ্বী প্যানেল হচ্ছে না। তবে জোটবদ্ধ ভাবে কেউ কেউ নির্বাচন করছেন। ফলে নির্বাচন নিয়ে খুব একটা উত্তেজনা নেই। সাধারন সম্পাদক পদে এবারই প্রথম নিরুত্তাপ নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের জেষ্ঠ্য পুত্র কাজী আব্দুল্লাহ আল রাসেল। ফলে নির্বাচনে এক ধরনের প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
